বঙ্গধ্বনী যাত্রায় উলুবেড়িয়ায় মানুষের ঢল - The News Lion

বঙ্গধ্বনী যাত্রায় উলুবেড়িয়ায় মানুষের ঢল




দি নিউজ লায়ন ;  বঙ্গধ্বনি যাত্রার শেষদিনে উলুবেড়িয়ায় ঢল নামলো সাধারণ মানুষের।  মুখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয়ধ্বনি হাতে তৃণমূলের ঝাণ্ডা নিয়ে মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়ার রাজপথে নামলে কয়েক হাজার মানুষ। সঙ্গে তৃণমূলের নেতা থেকে সর্বস্তরের কর্মীরা। 


এদিন বিকেলে উলুবেড়িয়া স্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে ফুলেশ্বর ১১ ফটক বাসস্ট্যান্ডে শেষ হয়।এদিনের এই পদযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে পা মেলান হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়, উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল,পরিষদের সভাপতি হাসিবুর রহমান সহ অন্যান্যরা।


এদিন পদযাত্রার শেষে ১১ ফটকে বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে উলুবেড়িয়ার বঙ্গধ্বনী যাত্রার সমাপ্তি ঘোষণা করেন। এদিন বিধায়ক পুলক রায় বলেন বাংলার মানুষ যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন আজকের পদযাত্রা সেটা প্রমাণ করে দিল

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.